Showing posts with label Tulsi Chakraborty. Show all posts
Showing posts with label Tulsi Chakraborty. Show all posts

Thursday, 12 May 2016

Bimal. Kumar. Ramhari. Lekhaa.

বিমল । কুমার । রামহরি । লেখা ।


== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়


From the 'Blogus' blog.
BlOGUS ব্লগে বিমল । কুমার । রামহরি । লেখা ।

From the 'Blogus' blog.
যখের ধন’ ছবির প্রচারপুস্তিকা (১৯৩৯) ।

 

------------------------------------------------------------

[ ১৯৩৯ সাল । কিছু কাল্পনিক কথোপকথন ।  ]

------------------------------------------------------------



[পমি আর টুনু ।]

পমি ।। যাবার মিলবে না অনুমতি ?

টুনু ।। বাবার বিচিত্র মতিগতি ।
আপিস কামাই করে যাওয়া চাই 
আমি দেখলেই ক্ষতি !

পমি ।। (অথচ) মেসোমশায়েরই ‘মৌচাক’ থেকে পড়া – 
ষোল বছরের পুরনো বাঁধান সে-পত্রিকার তাড়া ।

টুনু ।। তখন বাবা তো নিজেই স্কুলে ।
বলে নতুন কিস্তি ‘মৌচাক’-এ এলে, খাওয়া-নাওয়া যেত ভুলে ।

পমি ।। বই পড়তে চাইলে ফাইন । আর দেখার  বেলায় আইন ?
___________________________________________


[টুনু-র বাবা পমি-র বাবা]

টুনু-র বাবা ।। কী করে বোঝাই, প্রায় মিল নাই, লেখায়-বায়স্কোপে
গল্প ওদের, হল বড়দের – যুক্তি টেঁকে না ধোপে ।

পমি-র বাবা ।। চাইনে ঠকিতে – রয়েছে টকিতে - করাল করালী ? খুলির হেঁয়ালি ?

টুনু-র বাবা ।। (আরও) নেমেছে morally, ছবির করালী – আড্ডার অধিকারী
মজলিশে  ভিড় মোদো জুয়াড়ির, উদ্দাম নাচে নারী ।

পমি-র বাবা ।। বলেন কী ? ইস্ ! ডুব দিই আপিস, আমিও করালী বলে -

টুনু-র বাবা ।। ছেলেকে নিও না । ‘উত্তরা’ হল-এ যেও একলাই চলে ।
_______________________________________________


[টুনু-র মা আর পমি-র মা]

টুনু-র মা ।। কেলেঙ্কারি ! কী কেচ্ছা !
(ইদিকে) পড়েছি বইয়ে, আইবুড়ো হয়ে, থাকবেন নাকি স্বেচ্ছায় ।

পমি-র মা ।। কুমার, বিমল বাবু ?


টুনু-র মা ।। ঘাতকের চেয়ে ঘটকের ভয়ে দুজনেই নাকি কাবু ।
কাল তো এলাম দেখে স্বচক্ষে,
সন্ধানে কার, শ্রীমান কুমার যান বিমল-এর কক্ষে !

পমি-র মা ।। ওঁদের তো কই – নারীহীন বই – মৃণু-ই ব্যতিক্রম,
From the 'Blogus' blog.
দুই-এক বারে, অ্যাডভেঞ্চারে দেখিয়েছে বিক্রম ।

From the 'Blogus' blog.
হিমালয়ের ভয়ঙ্কর’-এ মৃণু
শিল্পী ।। প্রতুল বন্দ্যোপাধ্যায় ।


টুনু-র মা ।। মৃণু নয়, ধুর্ ! কুমার বাবুর অন্য আকর্ষণ
বইয়ে নেই লেখা, ক্যামেরাতে দেখা – খোদ বিমল-এর বোন !

পমি-র মা ।। কেতাবে যে পড়ি, বুড়ো রামহরি বিমল-বাড়িতে একা ... ?
নাম কী বোনের ?

টুনু-র মা ।। লেখা ।

পমি-র মা ।। লেখা  নেইতবু লেখা আছে । এ যে নব প্রহেলিকা ।
From the 'Blogus' blog.
যখের ধন’ ছবির দৃশ্য ।
লেখা’-র গানে সঙ্গত করছেন দাদা বিমল
মুগ্ধ শ্রোতা কুমার

টুনু-র মা ।। বৈঠকখানা । লেখা-র গানায়, কুমার গেলেন ভাসিয়া
তাঁদের প্রণয় গাঢ়তর হয়, খাসিয়া পাহাড়ে আসিয়া ।

পমি-র মা ।। মানে ?!
বিমল-ভগিনী লেখা  সঙ্গিনী, ওঁদের অভিযানে ?

লিখেছে কেতাবে, রামহরি যাবে, বিমল-কুমার বাদে ...
কুমার-কুকুর বাঘা বাহাদুর – সে কি একা ঘরে কাঁদে ?

টুনু-র মা ।। নবীন প্রেমের ঠ্যালায় ঘেমে পোষ্য ভুলেছেন
চিরকুমার রবেন না আর, শ্রী কুমারনাথ সেন !
_________________________________________


[টুনু পমি]

টুনু ।। এমনই সে টকি, নেই বাঘা নাকি, কুমারবাবু-র ডাইনে !

পমি ।। বাঘা তবে শুধু ‘বাইন’-এ ?
বিমল-কুমার অ্যাডভেঞ্চার
From the 'Blogus' blog.
তাকে ছাড়া মোরা চাইনে !

From the 'Blogus' blog.
হেমেন্দ্র কুমার রায়
(১৮৮৮ – ১৯৬৩) ।

টুনু ।। আমাদের এই উত্তরেই থাকেন হেমেন রায়
নালিশ করিগে আয় –
ছোটদের বই, বড়দের হাতে কোন্ আইনে চলে যায় ?
টকিতে এবার বিমল-কুমার, অথচ আমরা বাদ
বাঘা বর্জন হল কী কারণ, কীবা তার অপরাধ ?

পমি ।। এমন না ঘটে ফের –
যকের ধন’ তো হকের ধন শুধুই আমাদের ।

_______________________________


---------------------------------------------------

[ ২০১৬ সাল । ফিরে দেখা । ]

---------------------------------------------------



উনচল্লিশ । বাতাসে বিষ । বিশ্বরণ ঘনায় ।
From the 'Blogus' blog.
ফার্স্ট এপ্রিল । বাংলায় থ্রিল । এল ‘উত্তরা’-য় ।


যকের ধন’-এর প্রথম পাঠক, ‘মৌচাক’-এর গ্রাহক
From the 'Blogus' blog.
ষোল বছর পরে তখন, স্বয়ং অভিভাবক ।

পড়েছে এ-টেক্সট, প্রজন্ম নেক্সট, উত্তরাধিকার
নতুন এ টকি, দেখবে তারা কি ? সংশয় বাবা-মা’র

কাহিনিকার ও সহ-গীতিকার খোদ হেমেন্দ্র রায়  
From the 'Blogus' blog.
সুরকার টিম – কর্তা শচীন, ধীরেন দাস মশায় ।


From the 'Blogus' blog.
শচীন দেব বর্মণ, ধীরেন দাস
  
 From the 'Blogus' blog.












From the 'Blogus' blog.
যখের ধন’ ছবির লেখাকুমার


জোড়া যুবক । পরিচারক । একটি কুকুর । হায় !
অবিকৃত, হলে চিত্রিত, করবে কি ব্যবসায় ?

বাঘা-কে হটাও । প্রণয় ঢোকাও । লাস্য নৃত্য চাই ।
খান আটেক গান । মাঝেসাঝে ফান । হিট ফর্মুলা ভাই !

বইয়ের কুমার হোন ব্যাচেলর, আইবুড়ো আগমার্কা
এ-ছবিতে তাঁর প্রেমিকা থাকার, ভয়ানক বেশি দরকার ।

বিমল-এর কোন কুটুম কখনও আসেনি তো পুস্তকে
অভাব পুরণ করে তাঁর বোন, বড়পর্দার বুকে ।

From the 'Blogus' blog.
লেখা নাম তার । শীলা হালদার করলেন বাজিমাত ।
From the 'Blogus' blog.
কত ছলাকলা – হন শিশুবালা, করালী-র ডান হাত । ১০
From the 'Blogus' blog.
যখের ধন’ ছবিতে আঙ্গুর চরিত্রে শিশুবালা












From the 'Blogus' blog.


From the 'Blogus' blog.
যখের ধন’ ছবির করালী (অহীন্দ্র চৌধুরী)













From the 'Blogus' blog.
প্রভাস মিলন’ ছবির কৃষ্ণ, সুশীল রায়
ছবিতে হলেন করালী ভিলেন অহীন্দ্র চৌধুরী১১
নায়কযুগল ? কুমার, বিমল ? নেইকো যাঁদের জুড়ি ?


‘প্রভাস মিলন’ করে খ্যাত হন, শিল্পী সুশীল রায়  ১২
মেলে কৃষ্ণ-র তেজ, প্রেমিক ইমেজ, কুমার-এর ভূমিকায় ।

From the 'Blogus' blog.
From the 'Blogus' blog.
কুমার-বেশী সুশীল রায়








From the 'Blogus' blog.









বাংলা ভাষার অ্যাডভেঞ্চার – বিমল-ই প্রথম স্বাদ দেয়
From the 'Blogus' blog.চলচ্চিত্রে সেই চরিত্রে – জহর গঙ্গোপাধ্যায় ১৩
From the 'Blogus' blog.
বিমল-বেশী জহর গঙ্গোপাধ্যায়  ।








From the 'Blogus' blog.
 




যখের ধন’ । সমাদৃত হন, পরিচালক হরি ভঞ্জ ? ১৪
কাহিনি ক্লাসিক । টকিও কি ঠিক, মাতায় শহর-গঞ্জ ? ১৫
From the 'Blogus' blog.


(নাকি) ‘ছবি-নয়-বই’ বাঙালি বাবু-ই ফেরেন বেয়াকুল -
উনচল্লিশ ! বঙ্গে কি ইস্ – ফোটে এপ্রিল ফুল ?

From the 'Blogus' blog.
শৈল চক্রবর্তী-অঙ্কিত বিমল-কুমার
যক্ষপতির রত্নপুরী’, ‘রংমশাল’, ১৩৪৮ ।



_______________________________________________________________________________________

[না দেখেই ছবি-প্রসঙ্গে লেখার অপরাধে লিপ্ত হলাম ।
সাধ অপূর্ণ থাকবে জেনেও ‘যখের ধন’ রইল আমার ফিল্ম উইশ লিস্টের শীর্ষে ।] 

_______________________________________________________________________________________


তথ্যসূত্র ।। ‘সোনার দাগ’, গৌরাঙ্গ প্রসাদ ঘোষ ; ‘শিল্পী অভিধান’, সম্পাদনা – তপন রায় ; ‘যখের ধন’ ছবির প্রচারপুস্তিকা ] 

_______________________________________________________________________________________