অতিথি সমাবেশ : কল্কেকাশি , পরাশর (, ব্যোমকেশ)
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
![]() |
| BlOGUS ব্লগে ‘অতিথি সমাবেশ : কল্কেকাশি , পরাশর (, ব্যোমকেশ)’ । |
| প্রেমেন্দ্র মিত্র (১৯০৪ – ১৯৮৮) ও শিবরাম চক্রবর্তী (১৯০৩ – ১৯৮০) । |
অতিথি
শিল্পী ...
একজন
হিরো-র গল্প দেখছেন / পড়ছেন ।
আচমকা
চমক !
পর্দায়
/ পৃষ্ঠায় অপর এক বিশিষ্ট নায়ক / চরিত্রের আবির্ভাব ।
হয়ত
মুহূর্ত কয়েকের জন্য ।
ধরুন,
বেলজিয়ম-এ অ্যাস্টেরিক্স-এর কাণ্ডকারখানা চলছে ।
হঠাৎ
একটিমাত্র বাক্সে টিনটিন-এর টুইন টিকটিকির সবাক আবির্ভাব ।
|
টিনটিন সিরিজের যমজ গোয়েন্দা
‘অ্যাস্টেরিক্স
ইন বেলজিয়ম’ (১৯৭৯) কমিকসে অতিথি । |
...
কিংবা ‘গোলমাল’ (১৯৭৯) ছবিতে অপ্রত্যাশিত অতিথি অমিতাভ ।
সেইরকম গেস্ট অ্যাপিয়ারেন্স-এর কথাই বলছে BlOGUS ।
********************************
অতিথি আর্টিস্ট :
কল্কেকাশি
| শিবরাম চক্রবর্তী ও তাঁর সৃষ্ট টিকটিকি কল্কেকাশি (শিল্পী : শৈল চক্রবর্তী) । |
হুঁকো খেলেই কাশি ।
আবার
হুঁকা + কাশি = ছদ্ম জাপানি নাম ।
১৩৩৫
সনে মনোরঞ্জন ভট্টাচার্য-র কল্পনায় এভাবেই আবির্ভাব গোয়েন্দা হুকাকাশি-র
১ ।
কোরিয়াবাসী
কল্কেকাশি তাঁরই ভায়রাভাই ২ । ভাইও
হতে পারেন ৩ ।
‘মৌচাক’,
পৌষ ১৩৫৬ ।
গজালো
‘টিকটিকির লেজের দিক’ ।
গোলদীঘির
এই গোলমেলে ইতিবৃত্তে পাওয়া গেল টিকটিকি কল্কেকাশি-কে ।
| ‘টিকটিকির লেজের দিক’, মৌচাক, পৌষ ১৩৫৬ । |
| ‘টিকটিকির লেজের দিক’, মৌচাক, পৌষ ১৩৫৬ (শিল্পী : অজ্ঞাত) । |
“কাহিনীটার এ পর্যন্ত এক বিখ্যাত লেখকের । তাঁর নাম সাকি ...” ।
ইংরেজ
লেখক সাকি অর্থাৎ হেক্টর হিউ মনরো-র সেই কাহিনি ‘ডাস্ক’
৪ ।
‘টিকটিকির
লেজের দিক’-এর বাড়তি টুইস্ট তথা বাকিটা অবশ্য সাকি-পরিবেশনার সঙ্গে শিবরামীয়
সংযোজন ।
পরের মাস । মাঘ ১৩৫৬ ।
প্রকাশিত
হল কল্কেকাশি-র আরেক কেস ‘সূত্র’ ।
এবারে
খোদ হুকাকাশি-র জন্মস্থান, ‘রামধনু’ পত্রিকায় ।
| ‘সূত্র’, রামধনু, মাঘ ১৩৫৬ (শিল্পী : অজ্ঞাত) । |
হুকাকাশি-র গল্প
সিরিয়াস ।
কল্কেকাশি-তে কিন্তু
রহস্যের চাইতে হাস্যই প্রধান ।
প্রচলিত
গোয়েন্দা গল্পের প্যারডি ।
সর্বজ্ঞ,
সব-পারিয়ে স্লুথদের প্রতি প্রসন্ন কটাক্ষ হেনে হাজির হতেন এই হৃষ্ট এবং পুষ্ট ৫
অভিনব ডিটেকটিভ ।
‘কল্কেকাশির
গোয়েন্দাগিরি’ নামে দুখানি বই বেরয় ।
|
‘কল্কেকাশির
গোয়েন্দাগিরি’, যথাক্রমে পূর্ণ প্রকাশন (১৯৭৯) ও তালপাতা (২০১৩) প্রকাশিত ।
প্রচ্ছদ শিল্পী : রঞ্জিত দাস এবং দেবাশীষ দেব । |
প্রথমটি
(১৯৭৯) আদতে মিশ্র সংকলন ।
এতে
আমাদের গোয়েন্দা-র মাত্র একখানি কাহিনি ৬ ।
পরের
গ্রন্থে (২০১৩) মিলবে ‘কল্কেকাশির কাণ্ড’, ‘কল্কেকাশির অবাক কাণ্ড’,
বড়দের কাহিনি ‘ইতরবিশেষ’ ৭ সহ পূর্বোল্লিখিত গল্পদুটিও ।
অর্থাৎ
কল্কেকাশি-র কমপ্লিট কালেকশন ।
তাই কি ?
ওঁর
একখানি ‘ক্যামিও’ রোল বুঝি বাইরে রইল ...
![]() |
| ‘নমক হরাম’ (১৯৭৩) । পরিচালক : হৃষীকেশ মুখোপাধ্যায় । |
‘নমক হরাম’ (১৯৭৩) ছবিটি মনে আছে ?
কারখানায়
অসন্তোষ ... কীভাবে রোখা যায় ?
মালিক-পুত্র
ভিকি তাঁর প্রাণের দোস্ত সোমু-কে সেখানে পাঠিয়ে দেন ।
শ্রমিক-এর
বেশে সংগঠনে ভাঙন ধরাতে ।
ঠিক এমনটাই ঘটে শিবরাম প্রণীত ‘রহস্যময় হর্ষবর্ধন’ গল্পে ।
| ‘রহস্যময় হর্ষবর্ধন’, ‘হাসির চোটে দম ফাটে’
(১৯৭৬) গ্রন্থ থেকে । শিল্পী : শৈল চক্রবর্তী । |
আকাট
ইমেজ ভেঙে, কাঠ-ব্যবসায়ী হর্ষ, তস্য ভ্রাতা গোবর্ধন-কে
প্রেরণ করেন কারখানায় ।
একই লক্ষ্যে, একই কায়দায় ।
একই লক্ষ্যে, একই কায়দায় ।
এই
কাহিনির মূল থিমও কিন্তু নেমকহারামি ৮ ।
এন্তার
মজা রয়েছে । তবু চেনা বর্ধন ভ্রাতৃদ্বয় যেন কিঞ্চিৎ
অন্যরকম ।
গল্পের
অলংকরণেও তার ছাপ ।
দীর্ঘদিনের
মার্কামারা শৈলী ভেঙেছেন শিল্পী শৈল চক্রবর্তী-ও ।
কোথায়
গোবরা-র সেই সরল চাহনি ?
এই
গোবর্ধন বাবু যে দিব্যি স্মার্ট । প্রায় ধূর্ত ।
|
পরিচিত
গোবরা এবং ‘রহস্যময় হর্ষবর্ধন’ গল্পে গোবর্ধন ।
‘হাসির
চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থ থেকে । শিল্পী : শৈল
চক্রবর্তী । |
‘রহস্যময়
হর্ষবর্ধন’-এ উনিও দাদার সঙ্গে সহ-ষড়যন্ত্রকারী যে ।
বুদ্ধিমান
সমাজেও বর্ধন ব্রাদার্স প্রায় কল্কে পান আর কি !
কল্কে
প্রাপ্তির পাশাপাশি কল্কেকাশি-প্রাপ্তিও ।
গল্প
শেষ হয়-হয় ।
সহসা
এক সম্ভাব্য তস্করকে পাকড়াও করে বর্ধন-বাড়িতে হাজির এক ভদ্রলোক ।
“
‘পুলিসের লোক ?’ গোবর্ধনের জিজ্ঞাসা ।
‘না
। আমি এমনি এক বেসরকারী গোয়েন্দা । আমার নাম কল্কেকাশি । ...’ ”
এইটুকুই
।
|
‘রহস্যময়
হর্ষবর্ধন’ গল্পে বর্ধন-ভ্রাতাদের সঙ্গে অতিথি-চরিত্র কল্কেকাশি-র
সাক্ষাৎ ।
‘হাসির
চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থ থেকে । শিল্পী : শৈল
চক্রবর্তী । |
কামস্কাটকা-ফেরতের
সঙ্গে কাঠ-কা-ব্যবসায়ীদের স্মরণীয় সাক্ষাৎ ।
অতিথি
শিল্পী রূপে কল্কেকাশি-র আত্মপ্রকাশ ।
আরও
একবার হর্ষ-পৃষ্ঠে চড়াও হয়েছেন কল্কে-অবতার ।
সে
এক ‘কল্কেকাশির অবাক কাণ্ড’ ৯ ।
সেই
বর্ধন-বৃত্তান্তে অবশ্য টিকটিকিরও বর্ধিত ভূমিকা ।
|
নানা
চিত্রশিল্পীর কল্পনায় গোয়েন্দা কল্কেকাশি ।
প্রথমটির
শিল্পী অজ্ঞাত, চতুর্থ-র বলাইবন্ধু রায়, বাকি ছবি শৈল চক্রবর্তী-অঙ্কিত
। |
********************************
অতিথি শিল্পী :
পরাশর (, ব্যোমকেশ)
| কবি-গোয়েন্দা পরাশর বর্মা (শিল্পী : শৈল চক্রবর্তী) ও স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র । |
পাশাপাশি দাঁড়িয়ে বর্মা ও বক্সী ।
হাতে
উদ্যত পিস্তল । এক ... দুই ...
এই
রে !
আপনিই
ফায়ার হয়ে গেলেন নাকি ?
এই
তদন্তকারীদ্বয়ের বন্ধু মাত্রেই জানেন, বন্দুক থেকে তাঁরা থাকেন নিরাপদ দূরত্বে ।
কিন্তু
বিশ্বাস করুন, এমনটাই ঘটেছিল ।
প্রেমেন্দ্র মিত্র-র কল্পনায় ।
স্থানটিও
অতুল । গোয়েন্দা প্রতুল লাহিড়ী-র বসবার ঘর ।
মূল
কাহিনি তাঁকেই ঘিরে ।
সেই
প্রতুল, যিনি ‘রোমাঞ্চ’ পত্রিকার সম্পাদক মৃত্যুঞ্জয়
চট্টোপাধ্যায়-এর হাতে গড়া ।
অথচ
নানা সাহিত্যিকের লেখনিতেই উন্মোচিত হয়েছে যাঁর নব নব কেস ।
পরাশর বর্মা (এবং ব্যোমকেশ
বক্সী) গল্পে গেস্ট মাত্র ।
এমন ভূমিকায় অবশ্য অভ্যস্ত আমাদের কবি-রহস্যভেদী ।
স্বনামধন্য
ঘনাদা-র অন্তত দুখানি কিসসাতেও তিনি আতিথ্য গ্রহণ করেছেন । ১০
যদি
কোনদিন পরাশর বর্মা-র যাবতীয় কীর্তি অবশেষে একত্রিত হয়, এই গেস্ট-গল্পগুলিও
কি তার সূচিপত্রে থাকবে ?
এমনিতেও
তো বর্মা-বাক্স থেকে তাঁর প্রথম তিনটি কেস ‘মৃত্যুর গুহায়’, ‘মৃত্যু-নীলা’,
‘পরাশরের অভিযান’ ১১ এখনও অসংকলিত ।
| প্রেমেন্দ্র মিত্র-র পরাশর বর্মা-র প্রথম তিনটি অভিযানের বিজ্ঞাপন । |
শৈল চক্রবর্তী বা পোলারিস (ধ্রুব রায়)-কৃত পরাশর কমিকসের আশা নাহয় ছেড়েই দিলাম ।
| পরাশর কমিকস, শিল্পী : শৈল চক্রবর্তী এবং পোলারিস (ধ্রুব রায়) । |
সাহিত্যের
এক-একটি মার্কামারা চরিত্র স্বীয় বিশেষত্বে স্বতন্ত্র ।
অপর
কোনো লেখক তাঁদের নিয়ে নতুন কাহিনি ফাঁদলেও, পাঠক সেই পরিচিত বৈশিষ্ট্যগুলিই
খোঁজেন ।
যেমন
ঘনশ্যাম দাস-কে চেনা রূপেই দেখা যায় সুচিত্রা ভট্টাচার্য-র ‘দারিৎসু’
১২-তে ।
কিংবা
‘শিবরামের কাছে ধার’ ১৩ নিয়ে প্রেমেন্দ্র মিত্র-র
হর্ষবর্ধন-কিসসা ।
এবারের
ক্রসওভার কম্বিনেশনটা ছিল মারাত্মক ।
পরাশর তো মিত্র মহাশয়ের ঘরের
ছেলে । আপন সৃষ্টি ।
কিন্তু
স্বয়ং ব্যোমকেশ বক্সী-কে হাজির করেছেন প্রেমেনবাবু তাঁর গল্পে ।
ভাবা
যায় ?
| শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী (শিল্পী : ফণীভূষণ গুপ্ত) । |
তবে
... ব্যোমকেশ-বৈশিষ্ট্য মিলল কি ?
এখানে
‘সত্যান্বেষী’ নয়, গোয়েন্দা বিশেষণেই তাঁর পরিচিতি ।
কোনো
না-জানা কারণে সিগারেটখোর বক্সী-র জন্য বন্দোবস্ত হয়েছে তামাকের ।
অবশ্য
তাঁর অনুসন্ধানী শক্তির নির্ভুল স্বাক্ষর দেখা গেছে । পরাশর-এরও
। ঐ অপ্রতুল পরিসরেই ।
নায়ক
প্রতুল লাহিড়ী । তাঁর, তথা
কাহিনির, দুই বিশিষ্ট অতিথি । পরাশর আর ব্যোমকেশ ।
গল্পের
নাম ?
প্রেমেন্দ্র মিত্র রচিত ‘তিনটি
শিকার’ ১৪ ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
১ ‘আমাদের মনোরঞ্জন’, ননীগোপাল
মজুমদার, ‘রামধনু’, বৈশাখ ১৩৪৬ ।
দ্রষ্টব্য
:
‘মনোরঞ্জন মিউজিয়ম’ ব্লগ -
শিবরাম চক্রবর্তী-র বানানে হুকাকাশি
হয়েছেন হুঁকোকাশি (‘কল্কেকাশির অবাক কাণ্ড’), কখনো হুঁকাকাশি
(‘টিকটিকির লেজের দিক’) ।
২ ‘টিকটিকির লেজের দিক’,
‘সূত্র’ গল্পে ।
৩ ‘কল্কেকাশির অবাক কাণ্ড’
গল্পে ।
৪ সাকি-র ‘বীস্টস
অ্যান্ড সুপার-বীস্টস’ (১৯১৪) গ্রন্থে সংকলিত ।
‘ডাস্ক’-এর
ছায়ায় শিবরাম চক্রবর্তী-র আরও এক বিখ্যাত গল্প ‘ডিটেকটিভ শ্রীভর্ত্তৃহরি’
।
৫ ‘কল্কেকাশির কাণ্ড’
গল্পে গোয়েন্দার ‘বিরাট বপু’-র উল্লেখ রয়েছে ।
৬ ‘কল্কেকাশির গোয়েন্দাগিরি’
নাম দিয়ে ‘টিকটিকির লেজের দিক’ ।
৭ একই নামে শিবরাম-এর
সম্পূর্ণ ভিন্ন একটি ছোটোদের গল্পও আছে ‘হাসির চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থে
।
৮ দ্রষ্টব্য : ‘হাসির চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থে সংকলিত ‘রহস্যময় হর্ষবর্ধন’,
পৃষ্ঠা ৩৬ ।
৯ ‘হর্ষবর্ধন নিত্যনতুন !’ নামে ‘রোশনাই’,
শারদীয়া ১৩৭৫ সংখ্যায় প্রকাশিত ।
গল্পের পূর্বনাম নাকি ‘নিরানব্বুইয়ের ধাক্কা’ । এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি ।
[‘কল্কে-কাশি, মেয়ে ব্যোমকেশ এবং...’, পল্লব সেনগুপ্ত, বাংলা গোয়েন্দা সাহিত্য সংখ্যা, ‘কোরক’, প্রাক্ শারদ ১৪২০, পৃষ্ঠা ১১৫ ।]
গল্পের পূর্বনাম নাকি ‘নিরানব্বুইয়ের ধাক্কা’ । এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি ।
[‘কল্কে-কাশি, মেয়ে ব্যোমকেশ এবং...’, পল্লব সেনগুপ্ত, বাংলা গোয়েন্দা সাহিত্য সংখ্যা, ‘কোরক’, প্রাক্ শারদ ১৪২০, পৃষ্ঠা ১১৫ ।]
১০ ‘পরাশরে
ঘনাদায়’ এবং ‘ঘনাদা ফিরলেন’ (১৯৮৪) গল্পে ।
দ্রষ্টব্য
:
‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট –
১১ করোটি ক্লাব
সিরিজ, বেঙ্গল
পাবলিশার্স থেকে নাকি এই গ্রন্থত্রয়ী প্রকাশিত হয় (১৯৪৬ ?) ।
১২ পূজাবার্ষিকী
আনন্দমেলা, ১৯৯৬ ।
১৩ ‘বোধন’, দেব
সাহিত্য কুটীর, ১৯৮১ ।
১৪ ‘তিনটি
শিকার’ গল্পের ঘটনাকাল ১ লা জানুয়ারি ১৯৬৭ ।
অনুমান
করা যায় গল্পটিও এর কাছাকাছি সময়ে রচিত ।--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

![Saki [Hector Hugh Munro] (1870 – 1916). From the 'Blogus' blog.](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ7NqtgS8baIvPKE9mKUYMavBLKZ8zGeZNlpkmFnASZnP6BkSDj5UvscWOJ-yzoVxxccRBNdGxDTwX_VuhJd6abLW05qCSbF8TpAh3iMyYFQ0RZtlFhJ0haLSRCoXyr5nr0788cRq4GYfj/s1600/Saki%252C+Hector+Hugh+Munro.jpg)
