Saturday, 31 December 2016

'Charmurti' Comics - 1

কমিকসে ‘চারমূর্তি’ - ১


== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।



From the 'Blogus' Blog.
নারায়ণ গঙ্গোপাধ্যায়, ‘চারমূর্তি’ চিত্র-কাহিনি, সুবোধ দাশগুপ্ত ।



বাংলা খবরের কাগজের কমিকস ?
সে-জিনিস আবার আর কেউ সংরক্ষণ করেন নাকি ?
করেন । পাওয়া গেল এমন একজনকে ।

BlOGUS ব্লগের একটি পোস্ট ছিল ‘টেনিদা ও চিত্রিত ‘চার মূর্ত্তি’’ : 

সেই সূত্রে লিখলেন শ্রী দেবাশিস চক্রবর্তী । 
জানালেন তাঁর বাঁচিয়ে-রাখা এক আশ্চর্য গুপ্তধনের খবর । 
কথা দিলেন, শহরে ফিরলেই আমাদের জন্য সেটি খুঁজে রাখবেন । 
দেবাশিস বাবু প্রতিশ্রুতি রেখেছেন । আমরা ধন্য ।


৬ ই আষাঢ় ১৩৭৯ । মঙ্গলবার ।
‘যুগান্তর’ পত্রিকার ‘ছোটদের পাততাড়ি’ বিভাগে
শুরু হয়
‘চারমূর্তি’ চিত্র-কাহিনি । 
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ক্লাসিক চিত্রায়িত করেন চির-ব্যতিক্রমী শিল্পী সুবোধ দাশগুপ্ত । 
তেইশ কিস্তির ধারাবাহিক ।

From the 'Blogus' Blog.
‘ছোটদের পাততাড়ি’, ‘যুগান্তর’, ২০ শে জুন, ১৯৭২ ।
 

From the 'Blogus' Blog.
এই বিজ্ঞাপন বহন করছে ধারাবাহিক কমিকসটির জনপ্রিয়তার প্রমাণ ।




সুবোধ বাবুর সুযোগ্য পুত্র শ্রী সন্দীপ দাশগুপ্ত-র সানন্দ অনুমতি মিলেছে ।
তাই  BlOGUS -এ এবার রইল সেই লুপ্ত ‘চারমূর্তি’ কমিকসের প্রথম দফা । পাঁচটি কিস্তি । 
পরের অংশ মিলবে ‘কমিকসে ‘চারমূর্তি’ – ২’ পোস্টে : 
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-2.html 

সন্দীপ বাবু-র পাশাপাশি আমরা ঋণী কমিকস-ভক্ত শ্রী স্বাগত দত্ত বর্মণ-এর কাছে ।
‘চারমূর্তি’-র অমূল্য খাতাখানি তিনিই সংগ্রহ করে এনেছেন ।

সর্বোপরি, শ্রী দেবাশিস চক্রবর্তী । অশেষ ধন্যবাদ আপনাকে । 
ভাগ্যিস আপনি ছোটবেলায় সংবাদপত্রের ছবিতে-গল্প এমন সযত্নে জমিয়ে রাখতেন । 
********************************************************************************

From the 'Blogus' Blog.

‘চারমূর্তি’ কমিকস, কিস্তি ১, ‘যুগান্তর’, ২০-০৬-১৯৭২, মঙ্গলবার ।
কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।


From the 'Blogus' Blog.

‘চারমূর্তি’ কমিকস, কিস্তি ২, ‘যুগান্তর’, ২৭-০৬-১৯৭২ ।
কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।


From the 'Blogus' Blog.

‘চারমূর্তি’ কমিকস, কিস্তি ৩, ‘যুগান্তর’, ১৯৭২ ।
কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।


From the 'Blogus' Blog.

‘চারমূর্তি’ কমিকস, কিস্তি ৪, ‘যুগান্তর’, ১৯৭২ ।
কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।


From the 'Blogus' Blog.

‘চারমূর্তি’ কমিকস, কিস্তি ৫, ‘যুগান্তর’, ১৯৭২ ।
কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।




********************************************************************************

পুনশ্চ ।। BlOGUS ব্লগের এই ‘কমিকসে ‘চারমূর্তি’ - ১’ আপনাদের মতামতের জন্য সাগ্রহে অপেক্ষমাণ ।
সাড়া না মিললে কমিকসের দফা # ২ পোস্ট করা হবে না ।
হুঁ । ব্ল্যাকমেল ।

********************************************************************************

পুনঃপুনশ্চ ।। টেনিদা-র সাত দশক উপলক্ষে সাজানো হচ্ছে অলংকরণ আর্কাইভ ‘টেনিদা ট্রেজারি’ ব্লগ : 

‘টেনিদা ট্রেজারি’ ফেসবুক গ্রুপে পাবেন ব্লগের নতুন নতুন খবর :
গ্রুপের সদস্য হতে, উপরের লিঙ্কে গিয়ে ক্লিক করুন ‘Join Group’ ।

সবার আমন্ত্রণ রইল ।


From the 'Blogus' Blog.
‘টেনিদা ট্রেজারি’ ব্লগ :



********************************************************************************