Showing posts with label Manoranjan Bhattacharya. Show all posts
Showing posts with label Manoranjan Bhattacharya. Show all posts

Friday, 2 September 2016

Guests Galore : Kolkekashi, Parashar


অতিথি সমাবেশ : কল্কেকাশি , পরাশর (, ব্যোমকেশ)


== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় ==

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



From the 'Blogus' blog.
BlOGUS ব্লগে অতিথি সমাবেশ : কল্কেকাশি , পরাশর (, ব্যোমকেশ)


From the 'Blogus' blog.
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪ ১৯৮৮) ও শিবরাম চক্রবর্তী (১৯০৩ – ১৯৮০) ।


অতিথি শিল্পী ...

একজন হিরো-র গল্প দেখছেন / পড়ছেন ।
আচমকা চমক !
পর্দায় / পৃষ্ঠায় অপর এক বিশিষ্ট নায়ক / চরিত্রের আবির্ভাব ।
হয়ত মুহূর্ত কয়েকের জন্য ।
ধরুন, বেলজিয়ম-এ অ্যাস্টেরিক্স-এর কাণ্ডকারখানা চলছে ।
হঠাৎ একটিমাত্র বাক্সে টিনটিন-এর টুইন টিকটিকির সবাক আবির্ভাব ।
From the 'Blogus' blog.

টিনটিন সিরিজের যমজ গোয়েন্দা
অ্যাস্টেরিক্স ইন বেলজিয়ম’ (১৯৭৯) কমিকসে অতিথি ।
... কিংবা ‘গোলমাল’ (১৯৭৯) ছবিতে অপ্রত্যাশিত অতিথি অমিতাভ

সেইরকম গেস্ট অ্যাপিয়ারেন্স-এর কথাই বলছে BlOGUS


********************************


অতিথি আর্টিস্ট : কল্কেকাশি 
From the 'Blogus' blog.
শিবরাম চক্রবর্তী ও তাঁর সৃষ্ট টিকটিকি কল্কেকাশি (শিল্পী : শৈল চক্রবর্তী) ।

হুঁকো খেলেই কাশি ।
আবার হুঁকা + কাশি = ছদ্ম জাপানি নাম ।
১৩৩৫ সনে মনোরঞ্জন ভট্টাচার্য-র কল্পনায় এভাবেই আবির্ভাব গোয়েন্দা হুকাকাশি-র
কোরিয়াবাসী কল্কেকাশি তাঁরই ভায়রাভাই ভাইও হতে পারেন

মৌচাক’, পৌষ ১৩৫৬ ।
গজালো ‘টিকটিকির লেজের দিক
গোলদীঘির এই গোলমেলে ইতিবৃত্তে পাওয়া গেল টিকটিকি কল্কেকাশি-কে ।
From the 'Blogus' blog.
টিকটিকির লেজের দিক’, মৌচাক, পৌষ ১৩৫৬ ।
From the 'Blogus' blog.
টিকটিকির লেজের দিক’, মৌচাক, পৌষ ১৩৫৬ (শিল্পী : অজ্ঞাত)  
 
From the 'Blogus' blog.
সাকি (১৮৭০ – ১৯১৬) ।

গল্পের হাফটাইমে স্রষ্টা শিবরাম চক্রবর্তী-র কথা :
কাহিনীটার এ পর্যন্ত এক বিখ্যাত লেখকের । তাঁর নাম সাকি ...” ।
ইংরেজ লেখক সাকি অর্থাৎ হেক্টর হিউ মনরো-র সেই কাহিনি ‘ডাস্ক
টিকটিকির লেজের দিক’-এর বাড়তি টুইস্ট তথা বাকিটা অবশ্য সাকি-পরিবেশনার সঙ্গে শিবরামীয় সংযোজন ।


পরের মাস । মাঘ ১৩৫৬ ।
প্রকাশিত হল কল্কেকাশি-র আরেক কেস ‘সূত্র
এবারে খোদ হুকাকাশি-র জন্মস্থান,রামধনু’ পত্রিকায় ।
From the 'Blogus' blog.
সূত্র’, রামধনু, মাঘ ১৩৫৬ (শিল্পী : অজ্ঞাত)  

হুকাকাশি-র গল্প সিরিয়াস ।
কল্কেকাশি-তে কিন্তু রহস্যের চাইতে হাস্যই প্রধান ।
প্রচলিত গোয়েন্দা গল্পের প্যারডি ।
সর্বজ্ঞ, সব-পারিয়ে স্লুথদের প্রতি প্রসন্ন কটাক্ষ হেনে হাজির হতেন এই হৃষ্ট এবং পুষ্ট  অভিনব ডিটেকটিভ ।

কল্কেকাশির গোয়েন্দাগিরি’ নামে দুখানি বই বেরয় ।
From the 'Blogus' blog.

কল্কেকাশির গোয়েন্দাগিরি’, যথাক্রমে পূর্ণ প্রকাশন (১৯৭৯) ও তালপাতা (২০১৩) প্রকাশিত ।
প্রচ্ছদ শিল্পী
: রঞ্জিত দাস এবং দেবাশীষ দেব
প্রথমটি (১৯৭৯) আদতে মিশ্র সংকলন ।
এতে আমাদের গোয়েন্দা-র মাত্র একখানি কাহিনি

পরের গ্রন্থে (২০১৩) মিলবে ‘কল্কেকাশির কাণ্ড’, ‘কল্কেকাশির অবাক কাণ্ড’, বড়দের কাহিনি ‘ইতরবিশেষ সহ পূর্বোল্লিখিত গল্পদুটিও ।
অর্থাৎ কল্কেকাশি-র কমপ্লিট কালেকশন ।

তাই কি ?
ওঁর একখানি ‘ক্যামিও রোল বুঝি বাইরে রইল ...

From the 'Blogus' blog.
নমক হরাম’ (১৯৭৩) । পরিচালক : হৃষীকেশ মুখোপাধ্যায়



নমক হরাম’ (১৯৭৩) ছবিটি মনে আছে ?
কারখানায় অসন্তোষ ... কীভাবে রোখা যায় ?
মালিক-পুত্র ভিকি তাঁর প্রাণের দোস্ত সোমু-কে সেখানে পাঠিয়ে দেন ।
শ্রমিক-এর বেশে  সংগঠনে ভাঙন ধরাতে ।






ঠিক এমনটাই ঘটে শিবরাম প্রণীত ‘রহস্যময় হর্ষবর্ধন’ গল্পে ।
From the 'Blogus' blog.
রহস্যময় হর্ষবর্ধন’, ‘হাসির চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থ থেকে ।
শিল্পী
: শৈল চক্রবর্তী
আকাট ইমেজ ভেঙে, কাঠ-ব্যবসায়ী হর্ষ, তস্য ভ্রাতা গোবর্ধন-কে প্রেরণ করেন  কারখানায় ।
একই লক্ষ্যে, একই কায়দায়
এই কাহিনির মূল থিমও কিন্তু নেমকহারামি
এন্তার মজা রয়েছেতবু চেনা বর্ধন ভ্রাতৃদ্বয় যেন কিঞ্চিৎ অন্যরকম ।
গল্পের অলংকরণেও তার ছাপ ।

দীর্ঘদিনের মার্কামারা শৈলী ভেঙেছেন শিল্পী শৈল চক্রবর্তী-ও ।
কোথায় গোবরা-র সেই সরল চাহনি ?
এই গোবর্ধন বাবু যে দিব্যি স্মার্ট । প্রায় ধূর্ত ।
From the 'Blogus' blog.

পরিচিত গোবরা এবং ‘রহস্যময় হর্ষবর্ধন’ গল্পে গোবর্ধন
‘হাসির চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থ থেকে । শিল্পী : শৈল চক্রবর্তী
রহস্যময় হর্ষবর্ধন’-এ উনিও দাদার সঙ্গে সহ-ষড়যন্ত্রকারী যে ।
বুদ্ধিমান সমাজেও বর্ধন ব্রাদার্স প্রায় কল্কে পান আর কি !
কল্কে প্রাপ্তির পাশাপাশি কল্কেকাশি-প্রাপ্তিও ।

গল্প শেষ হয়-হয় ।
সহসা এক সম্ভাব্য তস্করকে পাকড়াও করে বর্ধন-বাড়িতে হাজির এক ভদ্রলোক ।
“ ‘পুলিসের লোক ?’ গোবর্ধনের জিজ্ঞাসা ।
‘না । আমি এমনি এক বেসরকারী গোয়েন্দা । আমার নাম কল্কেকাশি । ...’ ”
এইটুকুই ।

From the 'Blogus' blog.

রহস্যময় হর্ষবর্ধন’ গল্পে বর্ধন-ভ্রাতাদের সঙ্গে অতিথি-চরিত্র কল্কেকাশি-র সাক্ষাৎ ।
‘হাসির চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থ থেকে । শিল্পী : শৈল চক্রবর্তী

কামস্কাটকা-ফেরতের সঙ্গে কাঠ-কা-ব্যবসায়ীদের স্মরণীয় সাক্ষাৎ ।
অতিথি শিল্পী রূপে কল্কেকাশি-র আত্মপ্রকাশ ।

আরও একবার হর্ষ-পৃষ্ঠে চড়াও হয়েছেন কল্কে-অবতার ।
সে এক ‘কল্কেকাশির অবাক কাণ্ড
সেই বর্ধন-বৃত্তান্তে অবশ্য টিকটিকিরও বর্ধিত ভূমিকা ।

From the 'Blogus' blog.

নানা চিত্রশিল্পীর কল্পনায় গোয়েন্দা কল্কেকাশি
প্রথমটির শিল্পী অজ্ঞাত, চতুর্থ-র বলাইবন্ধু রায়, বাকি ছবি শৈল চক্রবর্তী-অঙ্কিত ।


********************************

অতিথি শিল্পী : পরাশর (, ব্যোমকেশ)
From the 'Blogus' blog.
কবি-গোয়েন্দা পরাশর বর্মা (শিল্পী : শৈল চক্রবর্তী) ও স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র

পাশাপাশি দাঁড়িয়ে বর্মাবক্সী
হাতে উদ্যত পিস্তল  এক ... দুই ...
এই রে !
আপনিই ফায়ার হয়ে গেলেন নাকি ?
এই তদন্তকারীদ্বয়ের বন্ধু মাত্রেই জানেন, বন্দুক থেকে তাঁরা থাকেন নিরাপদ দূরত্বে ।

কিন্তু বিশ্বাস করুন, এমনটাই ঘটেছিল ।
প্রেমেন্দ্র মিত্র-র কল্পনায় ।
স্থানটিও অতুল । গোয়েন্দা প্রতুল লাহিড়ী-র বসবার ঘর ।
মূল কাহিনি তাঁকেই ঘিরে ।
সেই প্রতুল, যিনি ‘রোমাঞ্চ’ পত্রিকার সম্পাদক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়-এর হাতে গড়া ।
অথচ নানা সাহিত্যিকের লেখনিতেই উন্মোচিত হয়েছে যাঁর নব নব কেস ।

পরাশর বর্মা (এবং ব্যোমকেশ বক্সী) গল্পে গেস্ট মাত্র ।

এমন ভূমিকায় অবশ্য অভ্যস্ত আমাদের কবি-রহস্যভেদী ।
স্বনামধন্য ঘনাদা-র অন্তত দুখানি কিসসাতেও তিনি আতিথ্য গ্রহণ করেছেন । ১০
যদি কোনদিন পরাশর বর্মা-র যাবতীয় কীর্তি অবশেষে একত্রিত হয়, এই গেস্ট-গল্পগুলিও কি তার সূচিপত্রে থাকবে ?
এমনিতেও তো বর্মা-বাক্স থেকে তাঁর প্রথম তিনটি কেস ‘মৃত্যুর গুহায়’, ‘মৃত্যু-নীলা’, ‘পরাশরের অভিযান১১ এখনও অসংকলিত ।
From the 'Blogus' blog.
প্রেমেন্দ্র মিত্র-র পরাশর বর্মা-র প্রথম তিনটি অভিযানের বিজ্ঞাপন ।

শৈল চক্রবর্তী বা পোলারিস (ধ্রুব রায়)-কৃত পরাশর কমিকসের আশা নাহয় ছেড়েই দিলাম ।
From the 'Blogus' blog.
পরাশর কমিকস, শিল্পী : শৈল চক্রবর্তী এবং পোলারিস (ধ্রুব রায়) ।


সাহিত্যের এক-একটি মার্কামারা চরিত্র স্বীয় বিশেষত্বে স্বতন্ত্র ।
অপর কোনো লেখক তাঁদের নিয়ে নতুন কাহিনি ফাঁদলেও, পাঠক সেই পরিচিত বৈশিষ্ট্যগুলিই খোঁজেন ।
যেমন ঘনশ্যাম দাস-কে চেনা রূপেই দেখা যায় সুচিত্রা ভট্টাচার্য-র ‘দারিৎসু১২-তে ।
কিংবা ‘শিবরামের কাছে ধার১৩ নিয়ে প্রেমেন্দ্র মিত্র-র হর্ষবর্ধন-কিসসা
এবারের ক্রসওভার কম্বিনেশনটা ছিল মারাত্মক ।
পরাশর তো মিত্র মহাশয়ের ঘরের ছেলে । আপন সৃষ্টি ।
কিন্তু স্বয়ং ব্যোমকেশ বক্সী-কে হাজির করেছেন প্রেমেনবাবু তাঁর গল্পে ।
ভাবা যায় ?
From the 'Blogus' blog.
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী (শিল্পী : ফণীভূষণ গুপ্ত) ।

তবে ... ব্যোমকেশ-বৈশিষ্ট্য মিলল কি ?
এখানে ‘সত্যান্বেষী’ নয়, গোয়েন্দা বিশেষণেই তাঁর পরিচিতি ।
কোনো না-জানা কারণে সিগারেটখোর বক্সী-র জন্য বন্দোবস্ত হয়েছে তামাকের ।
অবশ্য তাঁর অনুসন্ধানী শক্তির নির্ভুল স্বাক্ষর দেখা গেছে পরাশর-এরও । ঐ অপ্রতুল পরিসরেই ।

নায়ক প্রতুল লাহিড়ী তাঁর, তথা কাহিনির, দুই বিশিষ্ট অতিথি । পরাশর আর ব্যোমকেশ
গল্পের নাম ?
প্রেমেন্দ্র মিত্র রচিত ‘তিনটি শিকার১৪


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


আমাদের মনোরঞ্জন’, ননীগোপাল মজুমদার, ‘রামধনু’, বৈশাখ ১৩৪৬ ।
দ্রষ্টব্য : ‘মনোরঞ্জন মিউজিয়ম’ ব্লগ -
শিবরাম চক্রবর্তী-র বানানে হুকাকাশি হয়েছেন হুঁকোকাশি (‘কল্কেকাশির অবাক কাণ্ড’), কখনো হুঁকাকাশি (‘টিকটিকির লেজের দিক’)

টিকটিকির লেজের দিক’, ‘সূত্র’ গল্পে ।

কল্কেকাশির অবাক কাণ্ড’ গল্পে ।

সাকি-র ‘বীস্টস অ্যান্ড সুপার-বীস্টস’ (১৯১৪) গ্রন্থে সংকলিত ।
ডাস্ক’-এর ছায়ায় শিবরাম চক্রবর্তী-র আরও এক বিখ্যাত গল্প ‘ডিটেকটিভ শ্রীভর্ত্তৃহরি

কল্কেকাশির কাণ্ড’ গল্পে গোয়েন্দার ‘বিরাট বপু’-র উল্লেখ রয়েছে ।

কল্কেকাশির গোয়েন্দাগিরি’ নাম দিয়ে ‘টিকটিকির লেজের দিক

একই নামে শিবরাম-এর সম্পূর্ণ ভিন্ন একটি ছোটোদের গল্পও আছে ‘হাসির চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থে ।

দ্রষ্টব্য : হাসির চোটে দম ফাটে’ (১৯৭৬) গ্রন্থে সংকলিত ‘রহস্যময় হর্ষবর্ধন’, পৃষ্ঠা ৩৬ ।

হর্ষবর্ধন নিত্যনতুন !’ নামে ‘রোশনাই’, শারদীয়া ১৩৭৫ সংখ্যায় প্রকাশিত ।
গল্পের পূর্বনাম নাকি
নিরানব্বুইয়ের ধাক্কা এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি ।
[‘কল্কে-কাশি, মেয়ে ব্যোমকেশ এবং...’, পল্লব সেনগুপ্ত, বাংলা গোয়েন্দা সাহিত্য সংখ্যা,
কোরক, প্রাক্ শারদ ১৪২০, পৃষ্ঠা ১১৫]

১০পরাশরে ঘনাদায়’ এবং ‘ঘনাদা ফিরলেন’ (১৯৮৪) গল্পে ।
দ্রষ্টব্য : ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট –

১১ করোটি ক্লাব সিরিজ,  বেঙ্গল পাবলিশার্স থেকে নাকি এই গ্রন্থত্রয়ী প্রকাশিত হয় (১৯৪৬ ?) ।

১২ পূজাবার্ষিকী আনন্দমেলা, ১৯৯৬ ।

১৩ ‘বোধন’, দেব সাহিত্য কুটীর, ১৯৮১ ।

১৪তিনটি শিকার’ গল্পের ঘটনাকাল ১ লা জানুয়ারি ১৯৬৭ ।
অনুমান করা যায় গল্পটিও এর কাছাকাছি সময়ে রচিত ।

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------