বিমল । কুমার । রামহরি । লেখা ।
== এই ব্লগে
প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট
আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে
এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
![]() |
| BlOGUS ব্লগে ‘বিমল । কুমার । রামহরি । লেখা ।’ । |
![]() |
| ‘যখের ধন’ ছবির প্রচারপুস্তিকা (১৯৩৯) । |
------------------------------------------------------------
[ ১৯৩৯ সাল । কিছু কাল্পনিক কথোপকথন । ]
------------------------------------------------------------
[পমি আর টুনু ।]
পমি ।। যাবার মিলবে না অনুমতি ?
টুনু ।। বাবার বিচিত্র মতিগতি ।
আপিস কামাই করে
যাওয়া চাই
আমি দেখলেই ক্ষতি
!
পমি ।। (অথচ) মেসোমশায়েরই ‘মৌচাক’ থেকে পড়া –
ষোল বছরের পুরনো বাঁধান সে-পত্রিকার তাড়া ।
ষোল বছরের পুরনো বাঁধান সে-পত্রিকার তাড়া ।
টুনু ।। তখন বাবা তো নিজেই স্কুলে ।
বলে নতুন কিস্তি
‘মৌচাক’-এ এলে, খাওয়া-নাওয়া যেত ভুলে ।
পমি ।। বই পড়তে চাইলে ফাইন । আর দেখার বেলায় আইন ?
___________________________________________
[টুনু-র বাবা
ও পমি-র বাবা ।]
টুনু-র বাবা ।। কী করে বোঝাই, প্রায় মিল নাই, লেখায়-বায়স্কোপে
গল্প ওদের, হল
বড়দের – যুক্তি টেঁকে না ধোপে ।
পমি-র বাবা ।। চাইনে ঠকিতে – রয়েছে টকিতে - করাল
করালী ? খুলির হেঁয়ালি ?
টুনু-র বাবা ।। (আরও) নেমেছে morally, ছবির করালী – আড্ডার অধিকারী
মজলিশে ভিড় মোদো জুয়াড়ির, উদ্দাম নাচে নারী ।
পমি-র বাবা ।। বলেন কী ? ইস্ ! ডুব দিই
আপিস, আমিও করালী বলে -
টুনু-র বাবা ।। ছেলেকে নিও না । ‘উত্তরা’ হল-এ যেও একলাই চলে ।
_______________________________________________
[টুনু-র মা আর
পমি-র মা ।]
টুনু-র মা ।। কেলেঙ্কারি ! কী কেচ্ছা !
(ইদিকে) পড়েছি
বইয়ে, আইবুড়ো হয়ে, থাকবেন নাকি স্বেচ্ছায় ।
পমি-র মা ।। কুমার, বিমল বাবু ?
সন্ধানে কার,
শ্রীমান কুমার যান বিমল-এর কক্ষে !
পমি-র মা ।। ওঁদের তো কই – নারীহীন বই – মৃণু-ই ব্যতিক্রম,
‘হিমালয়ের ভয়ঙ্কর’-এ মৃণু ।
শিল্পী ।। প্রতুল
বন্দ্যোপাধ্যায় । |
টুনু-র মা ।। মৃণু নয়, ধুর্ ! কুমার বাবুর
অন্য আকর্ষণ
বইয়ে নেই লেখা,
ক্যামেরাতে দেখা – খোদ বিমল-এর বোন !
পমি-র মা ।। কেতাবে যে পড়ি, বুড়ো রামহরি
বিমল-বাড়িতে একা ... ?
নাম কী বোনের ?
টুনু-র মা ।। লেখা ।
পমি-র মা ।। লেখা নেই । তবু লেখা আছে । এ যে নব প্রহেলিকা ।
| ‘যখের ধন’ ছবির দৃশ্য । ‘লেখা’-র গানে সঙ্গত করছেন দাদা বিমল । মুগ্ধ শ্রোতা কুমার । |
টুনু-র মা ।। বৈঠকখানা । লেখা-র গানায়, কুমার গেলেন ভাসিয়া
তাঁদের প্রণয়
গাঢ়তর হয়, খাসিয়া পাহাড়ে আসিয়া ।
পমি-র মা ।। মানে ?!
বিমল-ভগিনী লেখা
সঙ্গিনী, ওঁদের অভিযানে ?
কুমার-কুকুর বাঘা
বাহাদুর – সে কি একা ঘরে কাঁদে ?
টুনু-র মা ।। নবীন প্রেমের ঠ্যালায় ঘেমে
পোষ্য ভুলেছেন
চিরকুমার রবেন না
আর, শ্রী কুমারনাথ সেন !
_________________________________________
[টুনু ও পমি ।]
টুনু ।। এমনই সে টকি, নেই বাঘা নাকি, কুমারবাবু-র ডাইনে !
পমি ।। বাঘা তবে শুধু ‘বাইন’-এ ?
বিমল-কুমার
অ্যাডভেঞ্চার
| হেমেন্দ্র কুমার রায় (১৮৮৮ – ১৯৬৩) । |
টুনু ।। আমাদের এই উত্তরেই থাকেন হেমেন রায় ।
নালিশ করিগে আয়
–
ছোটদের বই, বড়দের
হাতে কোন্ আইনে চলে যায় ?
টকিতে এবার বিমল-কুমার,
অথচ আমরা বাদ
বাঘা বর্জন হল কী
কারণ, কীবা তার অপরাধ ?
পমি ।। এমন না ঘটে ফের –
‘যকের ধন’ তো
হকের ধন শুধুই আমাদের ।
_______________________________
---------------------------------------------------
[ ২০১৬ সাল । ফিরে দেখা ।
]
---------------------------------------------------
উনচল্লিশ ।
বাতাসে বিষ । বিশ্বরণ ঘনায় ।
‘যকের ধন’-এর প্রথম পাঠক, ‘মৌচাক’-এর গ্রাহক
পড়েছে এ-টেক্সট,
প্রজন্ম নেক্সট, উত্তরাধিকার
নতুন এ টকি,
দেখবে তারা কি ? সংশয় বাবা-মা’র ।
| শচীন দেব বর্মণ, ধীরেন দাস । |
| ‘যখের ধন’ ছবির লেখা ও কুমার । |
জোড়া যুবক । পরিচারক । একটি কুকুর । হায় !
অবিকৃত, হলে
চিত্রিত, করবে কি ব্যবসায় ?
বাঘা-কে হটাও ।
প্রণয় ঢোকাও । লাস্য নৃত্য চাই ।
খান আটেক গান ।
মাঝেসাঝে ফান । হিট ফর্মুলা ভাই !
বইয়ের কুমার হোন ব্যাচেলর,
আইবুড়ো আগমার্কা
এ-ছবিতে তাঁর
প্রেমিকা থাকার, ভয়ানক বেশি দরকার ।
বিমল-এর কোন
কুটুম কখনও আসেনি তো পুস্তকে
অভাব পুরণ করে
তাঁর বোন, বড়পর্দার বুকে ।
| ‘যখের ধন’ ছবিতে আঙ্গুর চরিত্রে শিশুবালা । |
| ‘যখের ধন’ ছবির করালী (অহীন্দ্র চৌধুরী) । |
| ‘প্রভাস মিলন’ ছবির কৃষ্ণ, সুশীল রায় । |
নায়কযুগল ?
কুমার, বিমল ? নেইকো যাঁদের জুড়ি ?
‘প্রভাস মিলন’ করে খ্যাত হন, শিল্পী সুশীল রায় ১২
মেলে কৃষ্ণ-র
তেজ, প্রেমিক ইমেজ, কুমার-এর ভূমিকায় ।
| কুমার-বেশী সুশীল রায় । |
বাংলা ভাষার অ্যাডভেঞ্চার – বিমল-ই প্রথম স্বাদ দেয়
| বিমল-বেশী জহর গঙ্গোপাধ্যায় । |
‘যখের ধন’ । সমাদৃত হন, পরিচালক হরি ভঞ্জ ? ১৪
কাহিনি ক্লাসিক ।
টকিও কি ঠিক, মাতায় শহর-গঞ্জ ? ১৫
(নাকি) ‘ছবি-নয়-বই’ বাঙালি বাবু-ই ফেরেন বেয়াকুল -
উনচল্লিশ ! বঙ্গে কি ইস্
– ফোটে এপ্রিল ফুল ?
(নাকি) ‘ছবি-নয়-বই’ বাঙালি বাবু-ই ফেরেন বেয়াকুল -
| শৈল চক্রবর্তী-অঙ্কিত বিমল-কুমার
। ‘যক্ষপতির রত্নপুরী’, ‘রংমশাল’, ১৩৪৮ । |
_______________________________________________________________________________________
[না দেখেই
ছবি-প্রসঙ্গে লেখার অপরাধে লিপ্ত হলাম ।
সাধ অপূর্ণ থাকবে জেনেও ‘যখের ধন’ রইল আমার ফিল্ম উইশ লিস্টের শীর্ষে ।]
সাধ অপূর্ণ থাকবে জেনেও ‘যখের ধন’ রইল আমার ফিল্ম উইশ লিস্টের শীর্ষে ।]
_______________________________________________________________________________________
তথ্যসূত্র ।। ‘সোনার দাগ’, গৌরাঙ্গ প্রসাদ ঘোষ ; ‘শিল্পী অভিধান’, সম্পাদনা – তপন রায় ; ‘যখের ধন’ ছবির প্রচারপুস্তিকা ।]
_______________________________________________________________________________________

