পথিকৃৎ কে ? পাঁচকড়ি দে ।
== এই ব্লগে
প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট
আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে
এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
![]() |
| BlOGUS ব্লগে ‘পথিকৃৎ কে ? পাঁচকড়ি দে ।’ । |
| পাঁচকড়ি দে । |
‘হত্যাকারী
কে ?’
‘দ্য মার্ডার অফ রজার অ্যাকরয়েড’
। BlOGUS বন্ধু !
আপনি কি এই
রোমাঞ্চিকাদ্বয় অদ্যাবধি পড়েন নাই ?
সত্বর ব্লগস্থান
ত্যাগ করুন ।
নচেৎ ভবিষ্যৎ
পাঠকালে হ্রাস পাইবে রসের পরিমাণ ।
‘বিভ্রান্তি
সৃষ্টিকারী বিবৃতিকার’ বলিয়া একটি ধারণা সাহিত্যে, চলচ্ছবিতে প্রচলিত ।
আখ্যায়িকা
যাঁহার জবানিতে, তাঁহাকে বিশ্বাস করিয়া অগ্রসর হইতেছেন ।
সহসা
অন্তিমপর্বে উপলব্ধি করিবেন, তিনি আদ্যন্ত প্রচ্ছন্ন রাখিয়াছেন প্রকৃত
আত্মপরিচয় ।
আপনি প্রথমাবধি
প্রতারিত !
রহস্যাখ্যানে
এহেন প্রান্তিক চমক সর্বাধিক উপভোগ্য ।
![]() |
| ‘দ্য
মার্ডার অফ রজার অ্যাকরয়েড’, প্রথম সংস্করণ । |
সেক্ষেত্রে উক্ত
কৌশলের উদ্ভাবক রূপে সম্মান লাভ করিয়াছেন আগাথা ক্রিস্টি১ ।
পূর্বোল্লিখিত রজার অ্যাকরয়েড বধ বৃত্তান্ত
(১৯২৫)২ রচনার সূত্রে ।
আপন সময়কালে
বঙ্গের প্রখ্যাততম রহস্যরচনাকার ছিলেন পাঁচকড়ি দে৩ ।
‘দ্য মার্ডার
অফ রজার অ্যাকরয়েড’ ঘটিতে তখনও চব্বিশ বৎসর বাকি ।
পাঁচকড়ি বাবু লিখিলেন ‘হত্যাকারী
কে ?’
সম্পূর্ণ ভিন্ন
কাহিনি ।
কিন্তু
কিমাশ্চর্যম !
ইহাতেও চমক সৃজন
তথা গ্রন্থিমোচন হইয়াছে ঐ বিভ্রান্তিকর বক্তার পদ্ধতিতেই ।
ক্রিস্টি-পূর্ব ১৯০১
সালে যাহা অভাবনীয় ।
![]() |
| আগাথা ক্রিস্টি । |
নহিলে তাঁহারাও
বুঝি সমস্বরে ঘোষণা করিতেন :
রহস্য বুননে এই
প্রণালীর পথিকৃৎ কে ? পাঁচকড়ি দে ।
ক্রিস্টি-ক্লাসিকের
সমতুল নহে ? ক্ষতি কী !
‘হত্যাকারী
কে ?’ স্বীয় স্বাতন্ত্র্যে
সমুজ্জ্বল ।
এই ‘ডিটেক্টীভ-প্রহেলিকা’
দফায় দফায়৪ আবির্ভূত হয় ‘আরতি’৫ মাসিকপত্রে ।
১৩১০ সনে
কেতাবরূপে প্রকাশ ।
পত্রিকায় পুস্তকে প্রচুর পাঠভেদ৬ ।| 'আরতি', দ্বিতীয় বর্ষের পৃষ্ঠায় 'হত্যাকারী কে ?' (১৩০৮) । |
| 'হত্যাকারী কে ?' গ্রন্থের সূচনায় 'ওথেলো' হইতে উদ্ধৃতি । |
‘হত্যাকারী
কে ?’-তে জোড়া জবানদার
।
পূর্বোক্ত
কৌশল-অনুসারে একজনের জবানবন্দি সম্পূর্ণ নির্ভরযোগ্য নহে ।
উপন্যাসিকা পাঠান্তে আপনাকে প্রবঞ্চিত জানিয়াও
রোমাঞ্চিত হন পাঠক ।| ‘হত্যাকারী
কে’ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ হইতে । চিত্রশিল্পী : আর জি দাস । মোক্ষদা-র হাত ধরিবার প্রসঙ্গ নাই 'আরতি'-র পাঠে । চিত্রের বাম পার্শ্বে গোয়েন্দা অক্ষয়কুমার । |
রজার-সংহারের
তদন্তকারী স্বনামধন্য এরক্যুল পোয়ারো ।
পাঁচকড়ি-প্রহেলিকার
রহস্যসন্ধানী স্বভাবে তাঁহার বিপরীত ।
নাম অক্ষয়কুমার৭ ।
গোয়েন্দা হিসাবে আপনি কি
তাঁহাকে বহাল করিতে ব্যাকুল ?
হুঁকা-হস্তে
ব্যস্ত গৃহস্বামীর প্রাচীন মূর্তি দর্শনে মোহভঙ্গ না ঘটে ।
অক্ষয় বাবু ধুরন্ধর
পেশাদার ।
পারিশ্রমিক-প্রসঙ্গে তিনি
রেয়াত করিবার পাত্র নহেন ।
মৌখিক
প্রতিশ্রুতিতে আস্থা নাই ।
পুরাদস্তুর
লিখিত-পড়িত করিয়া লইতে পারেন ।
কী ভাবিতেছেন ?
১৩০৮ সন । কতই বা
হইবে পারিতোষিকের অঙ্ক ?
ক্ষেত্রবিশেষে সহস্র
টাকাও অপর্যাপ্ত জ্ঞান করেন অক্ষয়কুমার ।
প্রচলিত নীতি-আদর্শ
হইতে তিলেক বিচ্যুতি কি আপনার অসহ্য বোধ হয় ?
প্রয়োজনে কিন্তু
প্রধান সাক্ষীকে অম্লানবদনে উৎকোচদানের সুপরামর্শ দিয়া থাকেন হুনহর হুনুর ।
সাবধান !
অক্ষয়-আবাসে
প্রবেশকালে হ্রেষারব শ্রবণে হতবুদ্ধি হইবেন না ।
তৎকালে অশ্বরূপ ধারণ করিয়াছেন অক্ষয়কুমার ।| পাঁচকড়ি দে মহাশয়ের স্বাক্ষর । |
জনৈক নির্মম
নির্যাতকের নির্দয় নির্দেশে ।
ঐ যিনি -
প্রত্যক্ষ করুন - দাদামহাশয়ের পৃষ্ঠারূঢ় ।
কেমন ? কহিয়াছিলাম কিনা,
প্রবীণ গোয়েন্দাপ্রবর বর্তমানে ব্যস্ত ?
_______________________________________________________________________________________________________
পুনশ্চ
‘চিত্রচোর’৮
কাহিনি হইতে :
“
‘হত্যাকারী কে ?’
‘পাঁচকড়ি
দে ।’ বলিয়া ব্যোমকেশ সুট করিয়া শয়নকক্ষে ঢুকিয়া পড়িল ।”
‘চিত্রচোর’৯
চিত্ররূপ হইতে :
“খুনি কে
?”
“পাঁচকড়ি
দে ।” [বলিয়া ছবির ব্যোমকেশ দোলায়মান কেদারা ত্যাগ করিলেন ।]
পরম পরিতাপের বিষয়, পাঁচকড়ি দে মহাশয় ‘খুনি কে ? ’ শীর্ষক কোন গ্রন্থ প্রণয়ন করিয়া
যাইতে পারেন নাই ।
_______________________________________________________________________________________________________
১ ইংরাজ লেখিকা ( ১৮৯০ – ১৯৭৬ ) ।
২ সর্বপ্রথম লন্ডন-এর পত্রিকায় ধারাবাহিক প্রকাশ ‘হু কিলড অ্যাকরয়েড ?’ নামে (১৯২৫) ।
পর বৎসরে ‘দ্য মার্ডার অফ রজার অ্যাকরয়েড’ গ্রন্থ বাহির হয় ।
৩ ১৮৭৩ – ১৯৪৫ ।
৪ ‘আরতি’, কার্ত্তিক ১৩০৮ – জ্যৈষ্ঠ ১৩০৯ (২য় বর্ষ, ৫ম – ১২শ সংখ্যা) মোট পাঁচ কিস্তিতে ।
৯ম ও ১১শ সংখ্যায় ‘হত্যাকারী কে ?’ নাই ।
৫ ‘আরতি’-র আলোচ্য পর্যায়ের সম্পাদক : সারদাচরণ ঘোষ । ময়মনসিংহ সাহিত্য সভা হইতে প্রকাশিত ।
৬ যথা দ্বিতীয় সংস্করণে (১৯০৭) দেখিতেছি ‘আরতি’-র দশম ও উপসংহার পরিচ্ছেদ গরহাজির ।
সপ্তম-এ পুনরায় তাহা স্বস্থানে বিরাজমান ।
উপরন্তু এই এডিশনে সংযোজিত হইয়াছে প্রথম বিবৃতিকার-এর পরিচয় । ‘আরতি’-র মূল পাঠে তাহা নাই ।
‘হত্যাকারী কে ?’, কল্লোল সংস্করণ, ১৯৯৯ ও ‘পাঁচকড়ি দে রচনাবলী’ প্রথম খণ্ড, করুণা প্রকাশনী, ১৪১৭ :
সাম্প্রতিক এই সংস্করণসমূহেও অন্ত্য পরিচ্ছেদ অনুপস্থিত ।
৭ পাঁচকড়ি দে প্রণীত ‘চিঠিচুরি’ ছোটগল্পে বাইশ বৎসরের অক্ষয়কুমার পুলিশ কর্মচারী হইলেন ।
‘হত্যা রহস্য’ উপন্যাসে তিনি চল্লিশ বৎসরের ডিটেকটিভ ইন্সপেক্টর ।
৮ ‘চিত্রচোর’, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (১৩৫৮) ।
৯ ‘আবার ব্যোমকেশ’ (২০১২) ।
![]() |
| মার্কিন
পত্রিকায় সংক্ষিপ্ত আকারে ‘হু কিলড অ্যাকরয়েড ?’ ধারাবাহিক (১৯২৬) |